রেলপথমন্ত্রী অ্যাডঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার নারী শিক্ষার ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রাখছেন। নারীরা এখন পুরুষদের সাথে তাল মিলিয়ে সমান পথে এগিয়ে যাচ্ছে। নারী শিক্ষার্থীরা সরকারের সহযোগিতায় দেশে গড়ার গুরুত্বপূর্ন অবদান রাখছেন। দেশের অবাধ স্বাধীনতা থাকায় নারীরা আজ আর পিছিয়ে নেই। শিক্ষা দীক্ষাসহ সকল ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে।
শনিবার সন্ধ্যায় বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক উৎসব, পুরষ্কার বিতরণী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং গুণীজন সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী ফজলে বারী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার গিয়াসউদ্দীন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, জেলা শিক্ষা অফিসার শঙ্কর কুমার ঘোষ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা।
ইত্তেফাক/আরকেজি
