ধোনির ৪০০

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৭
 
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ উইকেটরক্ষক হিসেবে ৪০০ জনকে ক্রিজছাড়া করানোর রেকর্ড গড়লেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে গত বুধবার তৃতীয় ম্যাচে আইডেন মার্করামকে স্টাম্পড করে ওয়ানডে ক্রিকেটে এই নজির গড়েন তিনি।
 
কেবল তাই নয় ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১০০’র বেশি স্টাম্পিংয়ের রেকর্ড গড়া একমাত্র উইকেটরক্ষকও হলেন ভারতের সাবেক এ অধিনায়ক। ইনিংসের ১৭তম ওভারে চায়নাম্যান কুলদীপ যাদবের বলে ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করামকে ক্রিজছাড়া করেন ধোনি।
 
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিসাল বা ক্রিজছাড়া করানোর রেকর্ডটি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার (৪৮২)। দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট (৪৭২) এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪২৪)।
 
ইত্তেফাক/মোস্তাফিজ