বিরামপুরে মুক্তিযোদ্ধার উপর হামলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৯
বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ ভগবতীপুর গ্রামের মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের (৭০) উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহত মুক্তিযোদ্ধা হাতে কাটা জখম নিয়ে বিরামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।
 
জানা গেছে, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সম্প্রতি গ্রামে একটি জায়গা কিনে ঘরবাড়ি তৈরি করেন। ওই জায়গার চৌহদ্দি নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষ উত্তর ভগবতীপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে রায়হান কবীর রাজু ও সাজেদুর রহমান বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে একা পেয়ে লোহার রড ও ছোরা নিয়ে তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছে। এতে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন হাতের তালুতে কাটা ও ঘাড়ে রডের আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। এব্যাপারে আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই মুক্তিযোদ্ধা।
 
ইত্তেফাক/এসএস