ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও স্পিনাররা আধিপত্য বজায় রেখেছেন। নিরুশান দিকবেলার উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। দলীয় ১৭০ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন তিনি। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৭৮ রান।
দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছেন আব্দুর রাজাক। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়েছেন শ্রীলঙ্কার ওপেনার (৭)। সফরকারীদের সংগ্রহ তখন ১ উইকেটে ১৯ রান। দিমুথ করুনারত্নের সঙ্গে যোগ দেন ধনঞ্জয়া ডি সিলভা। এর পর দলীয় ৫৩ রাজ্জাকের পর আঘাত আনেন তাইজুল ইসলাম। তিনি ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান। আউট হওয়ার আগে সিলভা ২৪ বলে ২৮ রান করেন। দলীয় ৮০ রানে গুনাথিলাকাকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে গুনাথিলাকা ২৭ বলে ১৭ রান করেন। এর পর শ্রীলঙ্কার ৯২ রানের মাথায় করুনারত্মেকে ফেরান মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার আগে তিনি ১০৫ বলে ৩২ রান করেন। ৫৪ বলে ৩০ রান করে ফিরলেন চান্দিমাল। সবশেষ ১৮ বল থেকে ১০ রান করে ফিরেন দিকবেলা।
এর আগে ঢাকা টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করেছে বাংলাদেশ। পরে শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ১১০ রানে করে দিনের প্রথম সেশনেই অলআউট হয়েছে টাইগাররা। তাই প্রথম ইনিংসে ১১২ রানের লিড পায় লঙ্কানরা।
ইত্তেফাক/কেআই
