দেশের মাটিতে তাইজুলের উইকেটের হাফসেঞ্চুরি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪১
দেশের মাটিতে টেস্টে ফরম্যাটে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে শিকার করে দেশের মাটিতে ৫০ উইকেট পূর্ণ করেন তাইজুল। 
 
বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েন তাইজুল। এর আগে হোম কন্ডিশনে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মর্তুজা। সাকিব ৩৪ ম্যাচে ১২৮, রফিক ১৮ ম্যাচে ৬৬ এবং মাশরাফি ২০ ম্যাচে ৫১ উইকেট নিয়েছে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে মাশরাফির সমান আছেন তাইজুল। ১৩ ম্যাচে ৫১ উইকেট তাইজুলের। 
 
ইত্তেফাক/কেআই