রিয়ালে আগ্রহী নন লেভানডোস্কি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৪

রবার্ট লেভানডোস্কি জানিয়েছেন বায়ার্ন মিউনিখ ছেড়ে তার রিয়াল মাদ্রিদে যোগদানের খবরটি অনেকটাই ‘গুজব’। বাতাসে ভাসছিল রিয়াল চলতি মৌসুমে তাদের আক্রমণভাগ নিয়ে দুর্দশায় থাকায় ২৯ বছরের এই স্ট্রাইকারের ব্যাপারে আগ্রহী হয়েছে। 

স্প্যানিশ চ্যাম্পিয়নদের অবস্থা কতটা খারাপ তা বোঝা যায় তাদের ইনজুরির কবলে পড়া সেন্ট্রাল স্ট্রাইকার করিম বেনজেমা এ মৌসুমে লা লিগায় কেবল দুই গোল করতে পেরেছেন। সে তুলনায় গত দুই মৌসুমে বুন্দেসলিগায় ৩০টি করে গোল দিয়েছেন লেভানডোস্কি। কিন্তু এর আগে তিনি বায়ার্নের আক্রমণভাগে তেমন জোগান না পাওয়ার অভিযোগ করেছিলেন। 
 
এ প্রেক্ষিতে বায়ার্ন ছেড়ে যাওয়ার গুজব ডালপালা মেললেও তা অস্বীকার করছেন পোল্যান্ড জাতীয় দলের এই স্ট্রাইকার।
 
ইত্তেফাক/কেআই