দূতাবাসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাশিয়া আওয়ামী লীগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৭
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগের দিন বুধবার যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি হস্তান্তরের নামে জোড় করে ঢুকে লন্ডন বাংলাদেশ হাইকমিশন ভবন ভাঙচুর করে।
 
শুক্রবার এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়া আওয়ামী লীগের সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী বাহার ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মনোয়ার হোসেন।
 
বিবৃতিতে বলা হয়, এই ন্যক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এমন সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা বাংলাদেশের শত্রু। হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সবার বিচারের দাবি জানাই।
 
প্রবাসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ দূতাবাস। দূতাবাসে হামলার মাধ্যমে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন ও স্বাধীনতার বিরোধী সংগঠন হিসাবে আবারও প্রমাণ করলো। জাতির জন্য এরা অভিশাপ।
 
বিবৃতিতে আরো বলা হয়, ক্ষমতায় আসার জন্য যারা দেশের সম্পদ বিনষ্ট করতে পারে ক্ষমতায় গেলে তারা নিজেদের স্বার্থে দেশকে বিক্রিও করে দিতে পারে। সন্ত্রাস দুর্নীতির আখরা হচ্ছে বিএনপির নামক সংগঠনটি। চিহ্নিত এইসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।
 

ইত্তেফাক/এএম