ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ গ্রেফতার ৬৯

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০০
 
ঝিনাইদহে নাশকতা এড়াতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২৫ বিএনপি ও চার জামায়াত নেতা-কর্মীসহ ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  এ সময় উদ্ধার করা হয় তিনটি ককটেল।
 
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ৮ বিএনপি, ৩ জামায়াত, শৈলকুপা থেকে ৬ বিএনপি, হরিণাকুণ্ডু খেকে ৯ বিএনপি ১ জামায়াত এবং কালীগঞ্জ থেকে ২ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি রবিউল ইসলাম। তাকে হরিণাকুন্ডু উপজেলার সাত ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরো ৪০ জনকে।
 

ইত্তেফাক/এএম