উপজেলার কিসমত বড়ভাগ গ্রামের হাফিজা আক্তারের খামারে শনিবার বেজি ঢুকে কামড়িয়ে চার শতাধিক ব্রয়লার মুরগির বাচ্চা মেরে ফেলেছে। পরে মৃত বাচ্চাগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
জানা যায়, কিমসত বড়ভাগ গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা আক্তার নিজ বাড়িতে গড়ে তোলা খামারে মুরগি পালন করে আসছিলেন। ১০দিন আগে হাফিজা তার খামারে ১দিন বয়সী ৫শত ব্রয়লার মুরগির বাচ্চা এনে লালন-পালন শুরু করেন।
তিনি শনিবার সকালে খামারে বাচ্চার খাবার ও পানি দিয়ে গৃহস্থালীর কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় বাড়ির পাশে জঙ্গল থেকে কয়েকটি বেজি খামারে ঢুকে বাচ্চাদের কামড়াতে শুরু করলে প্রায় চার শতাধিক মুরগির বাচ্চা মারা যায়। পরে বাচ্চার ডাক ও ডানা ঝাপটানোর শব্দ শোনে প্রতিবেশীরা খামারের দিকে ছুটে আসলে বেজিগুলো পালিয়ে যায়।
ইত্তেফাক/আরকেজি
