আজ বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এ দিনে ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে মরণপণ যুদ্ধে তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন শহীদ হন। মুক্তিযুদ্ধে তিনি তত্কালীন ইস্টবেঙ্গল রেজিমেন্ট ক্যাপ্টেন নাসিমের অধীনে যুদ্ধ করেন। হানাদার বাহিনী সেবর জেট দ্বারা আক্রমণ করে ও শত্রু সেনাদের হেলিকপ্টারে নামিয়ে দেয়। দু-পক্ষের তুমুল সংঘর্ষে তিনি শাহাদাত্বরণ করেন।
খুররম ঢাকা কলেজের মেধাবী ছাত্র ছিলেন।
১৯৫৩ সালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর গ্রামে খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আলাউদ্দিন খাঁন তত্কালীন বাংলাদেশ জুট বোর্ডের পরিচালক ছিলেন। সাত ভাই বোনের মধ্যে নজিব উদ্দিন খাঁন খুররম ছিল চতুর্থ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষে সহোদর সোনিয়া এন্ড সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
