একই পরিবারের ৫ জনের ৪৮তম শাহাদাত্ বার্ষিকী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:৫৩

বাংলাদেশের রক্তক্ষয়ী মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তত্কালীন রংপুর জেলার সৈয়দপুরে রেলওয়ে সরকারি বাসভবনে ১৯৭১ সালের ১৫ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর বিহারীদের যৌথ পৈশাচিক ও বর্বরোচিত আক্রমণে শহীদ হন প্রকৌশলী ফজলুর রহমান, স্ত্রী হোসনে আক্তার (এনজিও প্রশিক্ষিকা) এবং তিন ছেলে মোস্তাফিজুর রহমান মজনু (কলেজ ছাত্র), হাসিনুর রহমান হিরন (হাই স্কুল ছাত্র) এবং আজিজুর রহমান বাবু (হাই স্কুল ছাত্র)। ঐ সময়ে সৈয়দপুরে পাক বাহিনী এবং তাদের দোসর বিহারীরা অগণিত বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। বাবা-মা ও তিন ভাইয়ের শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করেছেন প্রকৌশলী বজলুর রহমানের সন্তান সাইদুর রহমান, প্রতিষ্ঠাতা (সভাপতি) প্রজন্ম ’৭১ মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান। সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য স্বাধীনতা প্রিয় মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।