ইসরাইলি যুদ্ধ বিমান ভূপাতিত করলো সিরিয়া

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৬
সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শনিবার একটি ইসরাইলি এফ১৬ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এর আগে ইসরাইলি সেনা সদস্যরা সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। খবর এএফপি’র।
 
ইসরাইলি সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জোনাথন কনরিকাস তার টুইটারে বলেন, ‘আইডিএফ সিরিয়ায় ইরানী নিয়ন্ত্রণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলী আকাশ সীমায় ড্রোন হামলা চালালে এফ১৬ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। তবে পাইলট নিরাপদে রয়েছে।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু