পীরগঞ্জে জাবরহাট এইচসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্ন বিক্রির সময় ২ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার এসএসসি পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে তাদের আটক করা হয় বলে জানা যায়। ওসি আমিরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা হয়েছে।
জানা যায়, শনিবার গণিত পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে ঐ কেন্দ্রের কাছে ইউনুস আলী (২৫) ও সাইদুর রহমান (২৮) প্রশ্ন বিক্রির সময় এসিল্যান্ড সোহাগ চন্দ্র সাহার নির্দেশে পুলিশ তাদের গ্রেফতার করে।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের প্রশ্ন ও পরীক্ষার প্রশ্ন একই বলে কর্তব্যরত পুলিশের এসআই আব্দুল মান্নান জানান।
সাইদুর আল আরাফা ব্যাংকে অফিসার হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত। তিনি উপজেলার মোহনপুর গ্রামের হায়দার আলী ছেলে। ইউনুস জগন্নাথপুর কেজি স্কুলের শিক্ষক। তিনি একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
ইত্তেফাক/আরকেজি
