চবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী সোমবার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৪
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রথম পুনর্মিলনী উৎসব সোমবার। এ উপলক্ষে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে চবিসাস।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
 
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। 
 
ইত্তেফাক/আরকেজি