করাচির ভেন্যু পরিদর্শন করলেন নিরাপত্তা বিশেষজ্ঞরা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৭
চলতি মাসে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট। আসন্ন আসরের দু’টি প্লে-অফ ও ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে করাচিতে। তার আগে এখানকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন দুই নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসন ও রিচার্ড ডেনিস।
 
পরিদর্শন শেষে করাচিতে নিরাপত্তা আয়োজনে সন্তোষ প্রকাশ করলেও ভেন্যু নিয়ে চূড়ান্ত কিছু বলেননি ডিকাসন। তিনি বলেন, ‘আমরা আজ সবকিছুই পরিদর্শন করেছি। আমার সমস্ত কাজের মধ্যে এবারের পরিদর্শন বেশ ভালো ছিলো। কিন্তু ভেন্যু নিয়ে চূড়ান্ত কিছুই বলছি না। তবে আগামী সাতদিনের মধ্যে ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত রিপোর্ট দেবো।’
 
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে মাটিতে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ ছিলো গতবছর পর্যন্ত। ক্রিকেটের বড় কোনো দল পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হয়নি। তবে পিএসএল’এর গত আসরে ফাইনাল অনুষ্ঠিত হয়েছিলো লাহোরে। সেই সুবাদে আসন্ন আসরের তিনটি ম্যাচ আয়োজন চূড়ান্ত করে পাকিস্তান।
 
সংযুক্ত আরব আমিরাতে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল’এর তৃতীয় আসর। এরপর করাচিতের দু’টি প্লে-অফ হবে ২০ ও ২১ মার্চ। একই ভেন্যুতে আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। তাই নয় বছর পর আবারো করাচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোন আন্তর্জাতিক ম্যাচ।
 
পিএসএল’র ছয় দলের সকলেই স্কোয়াডে রেখেছে বিদেশী খেলোয়াড়। প্রতি ম্যাচে চারজন করে বিদেশী খেলোয়াড় খেলাতে পারবে দলগুলো। বাসস।
 
ইত্তেফাক/ রেজা