‘যুক্তি আমার তরুণ প্রাণে, অরুণ আলোর দীপ্তি’ স্লোগান নিয়ে কুমিল্লা ইউনিভার্সিটি (কুবি) ডিবেটিং সোসাইটির আয়োজনে সপ্তাহব্যাপি ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। রবিবার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা।
সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিতর্কের সারথী নৃবিজ্ঞান বিভাগ। ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের অংশগ্রহণে এবারের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের এবং কুবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা মো. আব্দুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটির সভাপতি আদনান কবির।
ইত্তেফাক/আরকেজি
