দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০১:০৮

ম ইত্তেফাক রিপোর্ট

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সিঙ্গাপুরে চিকিত্সাধীন ওবায়দুল কাদের গতকাল শনিবার বিকালে এক বার্তায় এ শুভেচ্ছা জানান।

ওবায়দুল কাদের তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তায় লিখেন :‘লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়। ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের ডানা মেলে। তবুও...নতুন বছরে বাংলাদেশের নতুন কোনো দুর্ভাবনা নেই। সতের কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে, শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন বলে। শুভ নববর্ষ।’