ইত্তেফাক রিপোর্ট
বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা ভাষা-ভাষীদের শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জনগণ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান অরতেগাস এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জনগণ ও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সারাবিশ্বের বাঙালিদের নতুন বছরটি আনন্দ আর উত্সব মুখর হবে বলে আশা করছি। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে বাঙালিরা নতুন বছরকে বর্ণাঢ্য উত্সবে বরণ করবেন। এর মধ্য দিয়ে বাংলা ভাষা আর ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতির জয়গান প্রতিধ্বনিত হবে। এমন আনন্দময় উত্সবের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুদীর্ঘ ইতিহাসেরও প্রতিফলন ঘটবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো মজবুত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
