ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টি-জেপি’র অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির এক সভা গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, মাদক কারবারি, সন্ত্রাসী ও ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ আলমের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি মঞ্জুর হাবিব মঞ্জু, দেলোয়ার হোসেন নান্নু ও ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, যুগ্ম-সম্পাদক তাসলিমা ইসলাম জুঁই ও এস এম বিপ্লব এবং পরিবেশ ও বন সম্পাদক মাসুদুর রহমান রানা।
