প্রথম মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে স্মরণসভা

‘বাংলাদেশের রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্ত অনুকরণীয়’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১১
প্রথম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করলেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত রাজনীতির প্রবাদ পুরুষ ছিলেন। তিনি গণমানুষের ভাগ্যোন্নয়নে রাজনীতি করে গেছেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি অনুকরণীয় হয়ে থাকবেন। 
 
নবগঠিত সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিজ্ঞানী ও কাউন্সিলম্যান ড. নূরন নবী, যুক্তরাষ্ট্র সফররত সিলেট পৌরসভার সাবেক মেয়র আ ফ ম কামাল, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ফরাছত আলী, বাংলাদেশের সহকারি এটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ কর ও তোফায়েল চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, লেখক সুব্রত বিশ্বাস, অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত, তোফাজ্জল করিম, শীতাংশু গুহ, চলচ্চিত্রকার কবীর আনোয়ার, ওবায়দুল্লাহ মামুন, জাসদ নেতা আব্দুল মুসাব্বির, সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমান, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা বেগম প্রমুখ। 
IMG0
স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রুহেল চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সুব্রত তালুকদার। সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘রাজনীতির কুশীলব’ শিরোণামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেছেন সুব্রত বিশ্বাস।
 
ইত্তেফাক/এমআই