মুলাদীতে ৩০ মণ ঝাটকা উদ্ধার ও ৫জনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে এ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলার নাজিরপুর নৌ পুলিশের এএসআই ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোররাতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালায়। অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ও পাঁচজনকে আটক করা হয়।
তারা হলেন- মেহেন্দীগঞ্জ উপজেলার মো. সেলিম, মিজানুর রহমান, আবু তাহের, সাদ্দাম হোসেন ও শাহাবুদ্দিন রাড়ী। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
