পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২০
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় জেলা হায়দ্রাবাদে সোমবার এক সড়ক দুর্ঘটনায় ৯ জন নারীসহ অন্তত ১১ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানান।
 
হায়দ্রাবাদের ডেপুটি পুলিশ সুপার দোস্ত মোহাম্মদ মাংগ্রিও জানান, শহরের ট্যান্ডো মোহাম্মদ খান রোডে একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয় এবং আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন মারা যায়।
 
তিনি বলেন, নিহত নারীরা হায়দ্রাবাদ কেন্দ্রিক একটি বেসরকারি বিক্রয় কোম্পানিতে কাজ করতেন। তারা নিকটস্থ গ্রামে তাদের পণ্য সামগ্রী বিক্রি করতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের হায়দ্রাবাদ বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু