ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নতুন কমিটি ঘোষিত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯

ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রবিউল হোসাইন রুবেল। এ মর্মে ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক অনুমোদনপত্র আজ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের হাতে এসে পৌঁছে।

আগামী এক বছরের জন্য নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের এ কমিটিতে সহ-সভাপতি হলেন সুজন দত্ত এবং শামীম হোসেন। সাধারণ সম্পাদক হলেন শাহাদাত হোসেন শোভন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মোমিন মিয়া এবং নাইম বিল্লাহ।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান লেলিন, তাজুল ইসলাম আপন, মিনহাজ উদ্দীন মামুন এবং রেদওয়ান আনসারী রিমু।

ইত্তেফাক/নূহু