বইমেলায় আনোয়ার কবিরের দ্বিতীয় বই ‘নিষিদ্ধ বাতাস’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৪
 
মোড়ক উন্মোচিত হলো বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার ও ছাত্রলীগ নেতা আনোয়ার কবিরের দ্বিতীয় বই ‘নিষিদ্ধ বাতাস’। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, এলজিআরডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেজবাহ উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজির খান খোকন প্রমুখ।
 
বইটি প্রকাশ করেছে প্রকৃতি প্রকাশনী। স্টল নং: ২৪৭। গত বইমেলায় প্রকাশিত হয় কবি’র প্রথম বই ‘হাওয়ার বইঠা’। বইটি বেশ পাঠক প্রিয়তা অর্জন করে। 
 
ইত্তেফাক/এএম