একরাম হত্যা মামলার রায় ১৩ মার্চ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৩
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার রায় আগামী ১৩ মার্চ নির্ধারণ করেছে আদালত।
 
আজ মঙ্গলবার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ দিন নির্ধারণ করেন।
 
২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
 
এ ঘটনায় তার বড় ভাই রেজাউল হক জসিম ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
 
ইত্তেফাক/কেকে