ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন গোলাম হাফিজ আহমেদ। এর আগে তিনি এনসিসি ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
গোলাম হাফিজ ১৯৮২ সালে চাটার্ড ব্যাংকে (বর্তমানে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক) যোগদানের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। ৩৪ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি চাটার্ড ব্যাংক (স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক), পূবালী ব্যাংক, Banque Indosuez (Credit Agricole), ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ময়মনসিংহের এই কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মার্স্টাস সম্পন্ন করেন। প্রতিভাবান এই ব্যাংকার তার দীর্ঘ কর্মজীবনে ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে প্রতিষ্ঠানিক সংস্কার এবং পরিবর্তন ব্যবস্থাপনায় অসাধারণ দক্ষতার পরিচয় রেখেছেন। দেশ বিদেশে বহু প্রশিক্ষণ কোর্স, সেমিনার, ওয়ার্কশপে যোগদান ছাড়াও তিনি ফ্রান্সের বিখ্যাত বিজনেস স্কুল INSEAD থেকে Value Creation in Banking নামক Leadership কোর্সে অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/কেকে
