ভ্যালেন্টাইন্স ডে’তে যুক্তরাজ্যে গর্ভধারণের হার বেড়ে চলেছে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১১
 
ভ্যালেন্টাইন্স ডে’তে যুক্তরাজ্যে নারীদের গর্ভধারণের হার উল্লেখজনক হারে বেড়ে চলেছে বলে পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির জাতীয় স্বাস্থ্য দপ্তর-ন্যাশনাল হেলথ সার্ভিস। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।
 
ন্যাশনাল হেলথ সার্ভিস পরিসংখ্যানে বলা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে’তে গর্ভধারণের হার বড়দিন কে ছাড়াতে না পারলেও যথেষ্ট পরিমাণে বেড়েছে।
 
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ২০১৫ সালের আনুষ্ঠানিক উপাত্তে বলা হয়েছে, আগের সপ্তাহের চেয়ে ১৪ ফেব্রুয়ারির পরের সপ্তাহে গর্ভধারণের পরিমাণ ৫ শতাংশ বেশি। আগের সপ্তাহে যে সংখ্যার গড় ছিল ১৫ হাজার ৪২৭, তা ভ্যালেন্টাইন্স পরবর্তীতে দাঁড়ায় ১৬ হাজার ২৬৩ জনে। 
 
ভ্যালেন্টাইন্স ডে’তে ঐ বছর ১৬ হাজার ৩৪৪ জনের গর্ভধারণের তথ্য রেকর্ড করা হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, তবে ভালোবাসা দিবসে গর্ভধারণের যে হার তা বড়দিন থেকেও অবশ্য পিছিয়ে রয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর