স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৩
দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
 
কমিটির সভাপতি টিপু মুনশি এমপির সভাপতিত্বে কমিটির সদস্য ও মন্ত্রী আসাদুজ্জামান খান, মো. শামসুল হক টুকু, আবুল কালাম আজাদ এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ফখরুল ইমাম এমপি এবং কামরুন নাহার চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।
 
বৈঠকে ‘গাজীপুর মহানগরী পুলিশ বিল, ২০১৮’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ বিল, ২০১৮’ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা- নিরীক্ষা করে আগামী বৈঠকের পূর্বে সংশোধিত আকারে রির্পোট উপস্থাপনের জন্য মো. শামসুল হক টুকু এমপিকে আহ্বায়ক করে চার সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। 
 
সাব-কমিটির সদস্যরা হলেন- আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ফখরুল ইমাম এমপি এবং কামরুন নাহার চৌধুরী এমপি। 
 
জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী, মহা-পুলিশ পরির্দশক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/কেকে