মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের চার ক্রিকেটোরের অভিষেক হয়েছে। তারা হলেন- জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক ও আফিফ হোসেন।
বাংলাদেশের ক্রিকেটে এর আগে ২০১৬ সালের ২০ জানুয়ারি এক সঙ্গে চার ক্রিকেটারের অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায়। সেদিন অভিষেক হয়েছিলেন মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়া এক সঙ্গে তিন ক্রিকেটারে অভিষেকের ঘটনা আছে দুটি।
২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে অভিষেক হয়েছিল জিয়াউর রহমান, আবুল হাসান রাজু ও ইলিয়াস সানীর। একই বছরের ১০ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে অভিষেক হয়েছিল এনামুল হক, মুমিনুল হক ও সোহাগ গাজীর।
ইত্তেফাক/ইউবি
