শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার ও জাকির হাসান। এ জুটি চার ওভারে ৪৯ রান সংগ্রহ করে। শেষ পর্যন্ত দানুষ্কার বলে বোল্ড হন অভিষিক্ত জাকির হাসান। এর আগে তিনি ৯ বলে ১০ রান সংগ্রহ করেন। সৌম্য সরকার ১৮ বলে ৩৬ এবং মুশফিকুর রহিম ৩ বলে ৭ রানে ব্যাট করছেন।
এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বিকেল ৫টায়।
এদিকে বাংলাদেশের চারজনেরই অভিষেক হয়েছে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। প্রথমবারের মতো দেশের হয়ে খেলছেন আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু ও আরিফুল হক।
ইত্তেফাক/ইউবি
