সৌম্য সরকারের ঝড়ো অর্ধশতক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৩
শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার। তার ঝড়ো অর্ধশতকে ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৩ রান। সৌম্য সরকার ৩০ বলে  অর্ধশতক পূরণ করেন। তার সঙ্গে ১৮ বলে ২৩ রান করে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। 
 
এর আগে দলীয় ৪৯ রানে দানুষ্কার বলে বোল্ড হন অভিষিক্ত জাকির হাসান। আউট হওয়ার আগে তিনি ৯ বলে ১০ রান সংগ্রহ করেন। 
 
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বিকেল ৫টায়।   
 
এদিকে বাংলাদেশের চারজনেরই অভিষেক হয়েছে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। প্রথমবারের মতো দেশের হয়ে খেলছেন আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু ও আরিফুল হক।
 
ইত্তেফাক/ইউবি