শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০০ ছাড়িয়েছে বাংলাদেশ। এর আগে উড়ন্ত সূচনা করেন বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার। তিনি মাত্র ৩০ বলে অর্ধশতক পূরণ করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১২ ওভার শেষে ১১৩ রান। মুশফিকুর রহিম ২৪ বলে ৩২ এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৬ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন।
সৌম্য সরকার তার ইনিংসটি আর বড় করত পারেনি। দলীয় ১০০ রানে ব্যক্তিগত ৫১ রান করে মেন্ডিসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এর পর এক বল পরেই ডিকওয়ালার হাতে ক্যাচ দিয়ে মেন্ডিসের দ্বিতীয় শিকারে পরিণত হন অভিষিক্ত আরিফ হোসেন। এর আগে দলীয় ৪৯ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। দানুষ্কার বলে বোল্ড হন অভিষিক্ত জাকির হাসান। আউট হওয়ার আগে তিনি ৯ বলে ১০ রান সংগ্রহ করেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বিকেল ৫টায়।
এদিকে বাংলাদেশের চারজনেরই অভিষেক হয়েছে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। প্রথমবারের মতো দেশের হয়ে খেলছেন আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু ও আরিফুল হক।
ইত্তেফাক/ইউবি
