ভারতীয় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৯
ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। প্রতিরক্ষা সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানিয়েছে।
 
সূত্র জানায়, পাইলট দু’জন প্রতিরক্ষামূলক রুটিন মহড়ার সময় আসামের মাজুলি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু