রামেবিতে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে: উপাচার্য

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৯
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব বলেছেন, ‘আন্তর্জাতিক মান সম্পন্ন নার্স তৈরির লক্ষ্যে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত নার্সিং প্রতিষ্ঠানগুলোর মান বজায় রাখতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র নার্সিং ফ্যাকাল্টিসহ প্রয়োজনীয় সবকিছু করা হবে।’
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
 
রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডা. মামুন-উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজিম উদ্দিন আহম্মেদ, ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এম বজলুর রহমান, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মনিজ্জা বেগম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি