বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও হোয়াটঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। রবিবার সকাল থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও এশিয়ার বিভিন্ন স্থানে সার্ভার ডাউনের কারণে এমনটি ঘটছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
দ্য ভার্জ ডটকম জানায়, অনেক দেশে ফেসবুক ও ইন্সটাগ্রামে ঢোকা যাচ্ছে না। কোথাওবা নিউজফিড রিফ্রেশ হচ্ছে না।
হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো বা গ্রহণ করতে পারছেন না অনেকে। কেউ কেউ টুইটারে গিয়ে সমস্যায় পড়ার কথা শেয়ার করছেন।
ওয়াশিংটনে ভোর সাড়ে ৬ টার দিকে সমস্যা শুরু হয় বলে জানা গেছে। তবে, এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ।
গত মাসেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামে ঢুকতে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা। অনেক স্থানে কয়েক ঘণ্টা এসব সাইটে ঢোকা যায়নি।
আরও পড়ুনঃ ফেনীর পুলিশ-প্রশাসন নিয়ে যা বললেন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট
সমস্যাটি সমধানে ২৪ ঘণ্টা লেগেছিলো ফেসবুক কর্তৃপক্ষের। সেবার সমস্যার জন্য ‘সার্ভার কনফিগারেশন চেঞ্জ’কে দায়ী করে ফেসবুক। এবং ক্ষমা চেয়েছিলো ব্যবহারকারীদের কাছে।
ইত্তেফাক/টিএস
