শীতকালীন ছুটি শেষ, ইবি খুলছে আগামীকাল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৬
গত ৬ ফেব্রুয়ারি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শীতকালীন ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
 
তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক রাজিবুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি  ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হলেও ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় ১৭ তারিখ থেকে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।'
 
ইত্তেফাক/এসএস