বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা জানান, অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় কর্তৃপক্ষ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। তারা অবিলম্বে ইনস্টিটিউট খুলে দেয়াসহ তদন্ত কমিটি গঠন করে অধ্যক্ষের অপসারণের দাবি জানান।
ইত্তেফাক/আরকেজি
