বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলন করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না। একমাত্র আদালতই পারে তাকে মুক্তি দিতে।
শনিবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা রহিমা আফসার মাধ্যমিক বিদালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আশরাফ হোসেন।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিক, পবীশ শিক্ষক রুহুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
