যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে মহান শিক্ষক দিবস। রবিবার দিনের প্রথম প্রহরে শহীদ ড. শামসুজোহার সমাধি ও স্মৃতিফলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষক দিবসের কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত, শহীদ শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন আয়োজন করা হয়। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা রাখা হয়।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাবির রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী।
ইত্তেফাক/আরকেজি
