ওয়ানডাউনে নামা থিসারা পেরেরাকে শেষ পর্যন্ত সাজঘরে ফিরালেন এই ম্যাচে অভিষিক্ত হওয়া বোলার আবু জায়েদ চৌধুরী। আউট হওয়ার আগে ১৭ বল থেকে করেছেন ৩১ রান। এর আগে দলীয় ৯৮ রানে সৌম্য সরকারের বলে ওপেনার গুনাথিলাকা আউট হন।
তপে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন অপর ওপেনার কুশল মেন্ডিস ওপেনার। ২৯ বলে হাফসেঞ্চুরি করার পর এখন বড় ইনিংস খেলার দিকে যাচ্ছেন তিনি। ১৬ ওভারের খেলা শেষে শ্রীলঙ্কার স্কোর দুই উইকেটে ১৫৮ রান। ৪০ বল থেকে ৬৯ রান করেছেন মেন্ডিস।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয়েছে ম্যাচটি। এই মাঠে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে।
গত ১৫ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। সিরিজে হার এড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই এই ম্যাচে জিততে হবে।
ইত্তেফাক/কেআই
