দীর্ঘদিন আটক থাকা ১৩৯ আসামির বিচার শেষ করার নির্দেশ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৮
সারাদেশের বিভিন্ন কারাগারে সাত বছরের বেশি সময় ধরে আটক থাকা ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। 
 
এ সময়ের মধ্যে বিচার শেষ না হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
 
আদালতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে সাত বছরের বেশি সময় কারাগারে আটক থাকা আসামি একটি তালিকা আদালতে উপস্থাপন করেন আইনজীবী কুমার দেবুল দে।
 
ইত্তেফাক/কেকে