বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ২১ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে।
মঙ্গলবার ছিল এ মামলায় যুক্তিতর্ক পেশ করার ৪৭তম দিন। এদিন মামলার আসামি হাফেজ মাওলানা আবু তাহেরের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক পেশ করেন তার আইনজীবী জসিম উদ্দিন। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম মুলতবি করা হয়। পরবর্তী তারিখ আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে।
ইত্তেফাক/ইউবি
