দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান এবং জঙ্গিবাদকে না বলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, যে জাতি তার জন্মের ইতিহাস জানে না, সে জাতি বেশি দূর অগ্রসর হতে পারে না। তাই নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার মূল্যবোধ ধারণ করতে হবে।
খাদ্যমন্ত্রী আজ মঙ্গলবার কেরাণীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারগুলো নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয়নি। তারা ইতিহাস বিকৃত করে মিথ্যা ও মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র দেশবাসীর কাছে তুলে ধরেছে। কিন্তু কোমলমতি শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে বর্তমান সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/এমআই
