পিএসসির কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৪
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্যদের প্রতি তাদের সার্বিক কার্যক্রমে আরো জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যাতে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি’র প্রতি জনগণ আস্থা অর্জন করতে পারে।
 
আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন ২০১৭ পেশকালে তিনি ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলকে বলেন, জনগণের আস্থা অর্জনে পিএসসিকে যথাযথভাবে কাজ করতে হবে।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি হামিদ কমিশনের সব কাজে কর্মে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির জন্য পিএসসি’র সদস্যদের পরামর্শ দিয়েছেন।পরীক্ষা পদ্ধতি ও প্রার্থী নির্বাচন প্রক্রিয়াসহ পিএসসি’র কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি হামিদ পিএসসিকে ‘সর্বোত্তাম কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার জন্যও তাদের প্রতি আহ্বান জানান।
 
পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করেন।রাষ্ট্রপতির তার কাছে প্রদত্ত প্রতিবেদনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণসহ পিএসসি’র সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
 
তারা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে