যথাযোগ্য মর্যাদায় ইবিতে অমর একুশ পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৪
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে এক শোক র‌্যালি বের হয়।
IMG0
র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত। এরপর রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/এসএস