আওয়ামী লীগের পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৩
 
আওয়ামী লীগের পক্ষে এবার প্রকাশ্যে ভোট চাইলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী। বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ভোট চান।
 
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. নবিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, ওসি হরেশ্বর রায় প্রমুখ।
 
এবিষয়ে মুক্তিযোদ্ধা আজিম মিয়া বলেন, বর্তমান সরকারের উন্নয়নের জোয়ার দেখে আইয়ুব আলী আওয়ামী লীগের যোগদান করার জন্য প্রকাশ্যে এ ভোট প্রার্থনা করেছেন।
 
আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, আসলে আইয়ুব আলী পাগলের মতো প্রলেপ বকছেন। তিনিও বিষয়টি শুনেছেন বলে দাবি করে আরও বলেন, বিষয়টি নিয়ে জেলার সিনিয়র নেতাদের সাথে কথা বলা হবে। 
 
ইত্তেফাক/আরকেজি