'বাড়ির ছাদ ও আঙ্গিনায় তৈরি হবে নিরাপদ খাদ্য'

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অ্যাকুয়াপনিক্সের উপর আন্তর্জাতিক কর্মশালায় বক্তারা বলেন, অ্যাকুয়াপনিক্স হলো সার বা কীটনাশক ছাড়া মাটিবিহীন মাছ চাষের পানি দিয়ে সবজি চাষ। বাড়ির ছাদ ও আঙ্গিনায় এ পদ্ধতির মাধ্যমে জৈব খাদ্য উৎপাদন করে নিজের পরিবার ও সমগ্র জাতিকে নিরাপদ খাদ্য উপহার দেওয়া সম্ভব। এটি একটি জলবায়ু সহিঞ্চু প্রযুক্তি।
 
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে দুই দিনব্যাপী অ্যাকুয়াপনিক্সের উপর প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন হয়। অ্যাকুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহ্ফুজুল হক সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. জি. ভারনন বায়ার্ড। এসময় অনুষদীয় অ্যাকুয়াপনিক্স ল্যাবের উদ্বোধন করা হয়।
IMG0
প্রশিক্ষণ কর্মশালায় দেশের এবং বিদেশের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষক হিসেবে থাকবেন অ্যাকুয়াপনিক্সের উদ্ভাবক বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ সালাম ও  আমেরিকার লিডিং সাইন্স ইউনিভার্সিটি ও ন্যাশনাল হাওয়াইয়ের অধ্যাপক ড. জি. ভারনন বায়ার্ড।
 
ইত্তেফাক/এসএস