বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক শহীদ মিনার নির্মাণের জন্য সোমবার দি হেগের জাউডারপার্কে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নেদারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার ফলে, হেগ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ স্থায়ী শহীদ মিনার নির্মাণের অনুমোদন প্রদান করেছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন করে পররাষ্ট্র সচিব শহীদুল হক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, শহীদ মিনার নির্মাণের জন্য জমি প্রদান করায় হেগ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতির মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও তিনি উল্লেখ করেন।
এসময় আরো বক্তব্য দেন নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল, দি হেগের উপ- মেয়র রবিন বালদেবসিংসহ আরো অনেকে।
ইত্তেফাক/ রেজা
