জাতীয় বিশ্ববিদ্যালয়: এলএলবি শেষ বর্ষে ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন ২৫ ফেব্রুয়ারি শুরু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪১
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এ ছাড়াও ৩য় পর্যায়ে নতুন আবেদনকারী প্রার্থীদেরও মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
 
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions)  থেকে জানা যাবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি