তারুণ্যের প্রথম পছন্দের ফ্যাশন হাউস ডিমান্ড এবার হাজির হয়েছে যমুনা ফিউচার পার্কে। সম্প্রতি উদ্বোধন করা হয়েছে এর ১২তম আউটলেটটির। ফিতা কেটে শোরুমটি উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজয়ানুল হক চৌধুরী শোভন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিমান্ড ফ্যাশন হাউসের ম্যানেজিং ডিরেক্টর রাসেল মাহমুদ, সাইফুর রহমান, হাসান মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ। আসন্ন ঈদকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে পুরো আউটলেট।
